সৌদি ভ্রমণে ৪০ হাজার রিয়াল বা তার বেশি অর্থমূল্যের জিনিস থাকলে ঘোষণা করতে হবে

সৌদি Zakat, Tax and Customs Authority বা ZATCA-এর নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছে থাকা ৪০ হাজার সৌদি রিয়াল বা তার সমমূল্যের বৈদেশিক মুদ্রা, Bearer Negotiable Instruments, স্বর্ণের বার, মূল্যবান ধাতু, রত্ন বা গয়না থাকলে নির্ধারিত Customs Declaration করতে হতে পারে।
শুধু অর্থের বিষয় নয়, নিষিদ্ধ বা Restricted পণ্য থাকলেও কাস্টমস ঘোষণার নিয়ম প্রযোজ্য হতে পারে। ZATCA-এর তালিকায় মাদক, অস্ত্র ও গোলাবারুদ, আতশবাজি এবং কিছু ধরনের নিষিদ্ধ সামগ্রী রয়েছে।
তাই সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার সময় কিংবা বাংলাদেশ থেকে সৌদিতে প্রবেশের সময় ব্যাগে কী আছে, বিশেষ করে মূল্যবান সামগ্রী ও নগদ অর্থের পরিমাণ সম্পর্কে সতর্ক থাকুন। নিয়ম না জেনে কোনো পণ্য বহন করে পরে বিমানবন্দরে সমস্যায় পড়বেন না।
Tags: #SaudiCustoms #SaudiAirport #SaudiTravel #ZATCA #SaudiArabia #ProbashiNews #BangladeshiInSaudi #TravelAlert

