- সৌদি ও সাত আরব দেশ নিন্দা জানালো আল-আকসা মসজিদে ইসরায়েলের অবরোধের
বিস্তারিত:
পবিত্র রমজান মাসে মুসলিমদের জন্য আল-আকসা মসজিদ ও জেরুজালেমের হারাম শরীফের দরজা বন্ধ রাখার ইসরায়েলের পদক্ষেপকে নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ সাতটি আরব দেশ। যৌথ বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর ও তুরস্ক এই পদক্ষেপকে “অবৈধ ও অযৌক্তিক” বলে প্রত্যাখ্যান করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমের পুরাতন শহর এবং উপাসনালয়ে ইসরায়েলের বৈষম্যমূলক প্রবেশ বিধিনিষেধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য এবং জর্ডানের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। তারা ইসরায়েলকে দরজা খোলা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মুসলিম উপাসকদের প্রবেশে বাধা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
#সৌদি #saudiarabia #arabamirat

