মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান চুক্তি করতে আগ্রহী হলেও তারা আলোচনা প্রকাশ করতে ভয় পাচ্ছে। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে ট্রাম্প বলেন, “তারা বলতে ভয় পাচ্ছে কারণ নিজেদের লোকদের হাতে মারা যাওয়ার আশঙ্কা আছে।”
ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যা করছে, তা আগে কখনো দেখা যায়নি। তিনি জানিয়েছেন, ইরান আসলে আলোচনায় আগ্রহী, তবে সরাসরি স্বীকার করছে না। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান, যদিও যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব এখনো তেহরান গ্রহণ করেনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে, যেখানে যুদ্ধ শেষ করার বিকল্প পথ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, পেন্টাগন প্রিসিশন স্ট্রাইক মিসাইল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামের উৎপাদন বাড়াচ্ছে।
📌 হ্যাশট্যাগ:
#Trump #Iran #USA #MiddleEast #Diplomacy #Kalbela #প্রবাসী #BreakingNews

