ট্রাম্পের হুমকি: চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ গোলাবর্ষণ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। বুধবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন, চুক্তি না মানলে গোলাবর্ষণ হবে আগের চেয়ে আরও বড়, ভয়াবহ ও শক্তিশালী, যা আগে কেউ কখনো দেখেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখবে। যদিও ট্রাম্প মন্তব্য করেছেন যে যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
বিশ্লেষকরা বলছেন, এই হুমকি নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনী ইরানের আশপাশে অবস্থান করছে, এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় আবার যুদ্ধ করতে প্রস্তুত।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়েছেন, যে কোনো চুক্তি ব্যর্থ হলে অঞ্চলে তেল সরবরাহ, নিরাপত্তা এবং স্থিতিশীলতা উপর বড় প্রভাব পড়তে পারে।
ট্যাগ: #ট্রাম্প #ইরান #গোলাবর্ষণ #পারমাণবিক_চুক্তি #মধ্যপ্রাচ্য #যুদ্ধ #সামরিক_হুমকি

