আমিরাতে মসজিদের সামনে অবৈধ পার্কিংয়ে কড়াকড়ি! আইন ভাঙলেই জরিমানা, প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা
সংযুক্ত আরব আমিরাতে (UAE) মসজিদের আশপাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক পুলিশ। বিশেষ করে নামাজের সময় অনেক চালক অননুমোদিত স্থানে গাড়ি রেখে যান, যা যানজট সৃষ্টি এবং জরুরি সেবার যানবাহলের চলাচলে বাধা সৃষ্টি করে। এ ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের প্রবেশপথ, জরুরি নির্গমন পথ, প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং স্থান, ফুটপাত কিংবা যান চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থানে গাড়ি পার্ক করা সম্পূর্ণ নিষিদ্ধ। ট্রাফিক আইন অমান্য করলে জরিমানা, ব্ল্যাক পয়েন্ট বা প্রয়োজন হলে গাড়ি জব্দ করার মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে।
প্রবাসীসহ সব গাড়িচালককে নির্ধারিত পার্কিং স্থান ব্যবহার করার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে জুমার নামাজ, ঈদের জামাত বা অন্যান্য সময়ে অতিরিক্ত ভিড় থাকলেও আইন ভঙ্গ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। তাই নিজের সুবিধার জন্য এমনভাবে গাড়ি পার্ক করবেন না, যাতে অন্যদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
#UAE #UAENews #Dubai #AbuDhabi #TrafficRules #ParkingRules #RoadSafety #MiddleEast #NewsUpdate #ProbashiNews #BreakingNews #প্রবাসী_সংবাদ #আমিরাত_সংবাদ #পার্কিং #ট্রাফিক_আইন #মসজিদ #সড়ক_নিরাপত্তা #Reels #TrendingNews #ViralNews

