২০২৬ ডিজিটাল ইকামা: প্লাস্টিক কার্ড বহন ছাড়াই চলবে স্মার্ট পরিচয়পত্র
২০২৬ সাল থেকে সৌদি সরকার ডিজিটাল ইকামার গুরুত্ব ও ব্যবহার বাধ্যতামূলক করার দিকে যাচ্ছে। এখন থেকে পুলিশ বা ট্রাফিক তল্লাশিকালে স্মার্টফোনে ‘আবশির ইন্ডিভিজুয়াল’ অ্যাপ থেকে ডিজিটাল আইডি প্রদর্শন করলেই তা বৈধ হিসেবে গণ্য হবে। তবে কারিগরি সমস্যা বা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনা এড়াতে ডিজিটাল আইডির একটি রঙ্গিন প্রিন্ট করা কপি সাথে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই ব্যবস্থাটি জাল ইকামা রোধে এবং প্রবাসীদের তথ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখছে।
ট্যাগ: #ডিজিটাল_ইকামা #আবশির #সৌদি_আইন #স্মার্ট_আইডি

