সৌদি আরবে রমজানের শেষ দশ দিনে মক্কা ও মদিনায় আতিথেয়তা সুবিধা ও পর্যটন পরিষেবা প্রদানকারীদের ওপর নিবিড় পরিদর্শন অভিযান চালাচ্ছে পর্যটন মন্ত্রণালয়। হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সেবার মান উন্নত করা এবং সব প্রতিষ্ঠান যেন নির্ধারিত নিয়ম মেনে চলে তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ লাইসেন্স ছাড়া আতিথেয়তা বা পর্যটন সেবা পরিচালনা করা গুরুতর নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা উভয় ধরনের শাস্তি দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
#সৌদি #মক্কা #মদিনা #প্রবাসী #saudi #saudiarabia

