ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরির হুঁশিয়ারি দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ইরান যেকোনও মুহূর্তে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে তাদের দেশ পিছপা হবে না বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার (৮ এপ্রিল) প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কর্মকর্তা বলেন, দিনের শুরুতে যে নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল, বিশ্ববাসী এখন দেখছে কীভাবে ইসরায়েলি শাসনব্যবস্থা তা লঙ্ঘন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করছে।
কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লেবাননে আগ্রাসন চালিয়ে এবং ইরানে হামলা করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য বিপদ বাড়াচ্ছে। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে এর সম্পূর্ণ দায়ভার জায়নিস্ট শাসনব্যবস্থাকেই বহন করতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, ইরান ‘এই আগ্রাসনের জবাব দেবে’।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী লেবাননের একাধিক স্থানে হামলা চালায়, যা একদিনে দেশটিতে ২৫৪ জনের প্রাণহানি ঘটায়। ইরানের দাবি, তাদের ১০ দফা প্রস্তাব মেনে যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিল।
ট্যাগ: #ইরান #ইসরায়েল #লেবানন #যুদ্ধবিরতি #আন্তর্জাতিক_সংবাদ #সাংঘাতিক_হামলা #মধ্যপ্রাচ্য

