দুবাই বিমানবন্দরে মাত্র ৫ মিনিটেই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট!
দুবাইগামী প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য—এখন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা IDP। দুবাইয়ের GDRFA, RTA, Emirates Automobile and Touring Club এবং Amer-এর সহযোগিতায় এই নতুন সেবা চালু করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর Arrivals এলাকার Customer Happiness Centre-এ এই সুবিধা পাওয়া যাচ্ছে। সেবাটি ২৪ ঘণ্টাই চালু থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সুবিধা শুধু বৈধ UAE driving licence থাকা নাগরিক ও রেসিডেন্টদের জন্য। আবেদন করতে প্রয়োজন হবে Emirates ID, বৈধ UAE driving licence, পাসপোর্টের কপি এবং ব্যক্তিগত ছবি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর ডিজিটাল সিস্টেমে তথ্য যাচাই ও অনুমোদনের পর সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে পারমিট ইস্যু করা হবে। এই International Driving Permit বিদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে UAE ড্রাইভিং লাইসেন্সের আন্তর্জাতিক স্বীকৃত অনুবাদ হিসেবে ব্যবহৃত হয়। তাই বিদেশ ভ্রমণের আগে যাদের IDP প্রয়োজন, তারা এখন বিমানবন্দরেই দ্রুত এই সেবা নিতে পারবেন।
ট্যাগ:
#Dubai #DubaiAirport #DrivingPermit #InternationalDrivingPermit #UAE #DubaiNews #UAENews #ProbashNews #BangladeshiExpats #NewsUpdate #Reels #DubaiLife #ExpatNews


