ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরাইলের সমালোচনা, নেতানিয়াহুর ওপর চাপ বৃদ্ধি zahidul islamApril 8, 20260 Read more
ইরানের ইউরেনিয়াম মজুত ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ আনার ঘোষণা ট্রাম্পের zahidul islamApril 8, 20260 Read more
মধ্যপ্রাচ্যে সংঘর্ষে ব্যাপক প্রাণহানি, যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা zahidul islamApril 8, 20260 Read more
পশ্চিমা ১৩ দেশের বিবৃতি: বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন সরকারি প্রক্রিয়ায় করতে হবে zahidul islamApril 8, 20260 Read more
ট্রাম্পকে অপসারণে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি করেছেন কয়েকজন মার্কিন আইনপ্রণেতা zahidul islamApril 7, 20260 Read more
ইরানের হামলায় সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্ট জ্বলছে আন্তর্জাতিক ডেস্ক, প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ ইরান মঙ্গলবার মধ্যরাতে সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালিয়েছে। হামলার সঙ্গে সঙ্গে প্ল্যান্টে দাউ দাউ করে আগুন ধরে যায়। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জুবাইল একটি বিস্তৃত বাণিজ্যিক এলাকা, যেখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল ও রাসায়নিক সার উৎপাদন করা হয়। সৌদির প্ল্যান্টে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিজস্ব পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন, সৌদির প্ল্যান্টে হামলা মূলত প্রতিশোধমূলক কর্ম, যা ইরান পরিচালনা করেছে। এ হামলার কারণে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী ‘বাদশা ফাহাদ কসওয়ে’ ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ব্রিজটি সৌদি ও বাহরাইনের মধ্যে একমাত্র প্রধান সংযোগ পথ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার হুমকি দেওয়ার পরই এই গুরুত্বপূর্ণ ব্রিজ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং তেল, রাসায়নিক ও বাণিজ্যিক সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। ট্যাগ: #ইরান #সৌদি_আরব #পেট্রোক্যামিকেল_হামলা zahidul islamApril 7, 20260 Read more