- মাঝ আকাশেই চু’র’মার ২ মার্কিন যু’দ্ধ’বিমান, আতঙ্কে কেঁপে উঠল পুরো এলাকা
মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে দুটি যু’দ্ধ’বিমান। আকস্মিক এই দুর্ঘটনায় মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে আকাশ, আর বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, নিয়মিত প্রশিক্ষণ মহড়ার সময় বিমান দুটি অত্যন্ত কাছাকাছি চলে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিমান দুটির বিভিন্ন অংশ আকাশ থেকেই নিচে পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিকট শব্দ শোনা যায়, এরপর আকাশে আগুনের বড় গোলা দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। স্থানীয় অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা ইজেক্ট করার চেষ্টা করেছিলেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মার্কিন বিমান বাহিনী।
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধবিমান অত্যন্ত উন্নত প্রযুক্তির হলেও উচ্চগতির সামরিক মহড়ায় সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
#US #FighterJet #WorldNews #Kalbela


