পাইলট উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ধ্বংস করল ইরান
ইরান দাবি করেছে, ৩ এপ্রিল ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধারে পাঠানো আরেকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উদ্ধার অভিযানে নিয়োজিত বিমানটি ইসফাহানের দক্ষিণাঞ্চলে লক্ষ্যবস্তু করা হয়। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে তারা বলেছে, বিমানটি ভূপাতিত হওয়া এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটের সন্ধান দিতে গিয়েছিল।
সংবাদ সংস্থা টেলিগ্রামে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তারা ঘটনাটিকে ‘একটি বিশাল পরাজয় ঢামাচাপা দেওয়ার ট্রাম্পের মরিয়া চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে। একই সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
এর আগে ৩ এপ্রিল পাইলটদের উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। একই সঙ্গে দুটি ব্ল্যাকহক হেলিকপ্টারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও ইরানের দাবি অনুযায়ী ধ্বংস হওয়া যুদ্ধবিমানের সঠিক মডেল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সংঘাতের এই ধারা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বৃদ্ধি করছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মার্কিন ও ইরানি সূত্রগুলো প্রতিনিয়ত সংঘাতের খবর দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।
ট্যাগ: #ইরান #যুক্তরাষ্ট্র #যুদ্ধবিমান #আইআরজিসি #মার্কিনপাইলট #মধ্যপ্রাচ্য

