যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা ঘোষণা
চীন ও পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি যৌথ ৫ দফা উদ্যোগ ঘোষণা করেছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা আসে। দফাগুলো হলো: প্রথমত, বেসামরিক নাগরিক ও অ-সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবিলম্বে বন্ধ করা। দ্বিতীয়ত, সংঘাত নিরসনে সব ধরনের বৈরিতা অবিলম্বে থামানো এবং এটি নতুন কোনো অঞ্চলে না ছড়ানো নিশ্চিত করা। তৃতীয়ত, ইরান ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা করে শান্তি আলোচনা শুরু করা। চতুর্থত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা। এবং পঞ্চমত, জাতিসংঘের সনদ অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী শান্তি কাঠামো গঠন করা। এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এবং দ্রুত শান্তি ফেরানোর উদ্দেশ্যে নেয়া হয়েছে।
ট্যাগসমূহ:
#চীন #পাকিস্তান #মধ্যপ্রাচ্য #ইরান #শান্তি #হরমুজপ্রণালি #সংঘাত #জাতিসংঘ #আন্তর্জাতিক #রাজনীতি

