সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ-এ ড্রোন হামলার একটি ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা WAM এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, একটি ড্রোন ফুজাইরাহ অঞ্চলে প্রবেশ করার পর সেটিকে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে ওই বাংলাদেশি শ্রমিকের ওপর আঘাত হানে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকায় একটি খামারে কাজ করতেন বলে জানা গেছে। তবে এখনো তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-ও এ খবর প্রকাশ করেছে।
এ ঘটনায় আমিরাতের কর্তৃপক্ষ সবাইকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।
🔖 ট্যাগ
#আমিরাত #ড্রোন_হামলা #বাংলাদেশি_নিহত #মধ্যপ্রাচ্য #BreakingNews

