সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসন্ন ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে তা নিয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি, ফলে ঈদ উদযাপিত হতে পারে শুক্রবার, ২০ মার্চ।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তাই অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর, যা সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ফলে নির্ধারিত তারিখ কিছুটা পরিবর্তনও হতে পারে।
🔖 ট্যাগসমূহ:
#ঈদুল_ফিতর #রমজান #সৌদি_আরব #মধ্যপ্রাচ্য #চাঁদ_দেখা #ইসলামিক_উৎসব #BreakingNews

