সৌদি আরব-এর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে মোট ৩৭টি ড্রোন শনাক্ত করে আটক ও ধ্বংস করা হয়েছে।
প্রথমে মধ্যরাতে ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিনটি, তারপর আবার তিনটি ড্রোন ধ্বংস করা হয়। পরে একই এলাকায় আরও ছয়টি এবং অতিরিক্ত দুটি ড্রোন আটক করা হয়।
পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে এক ঘণ্টার মধ্যে আরও ১২টি ড্রোন ধ্বংস করা হয়। সকাল নাগাদ আবারও দুটি এবং পরবর্তীতে আরও তিনটি ড্রোন ভূপাতিত করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
এই ধারাবাহিক অভিযানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
🔖 ট্যাগসমূহ:
#সৌদি #saudiarabia #saudi #ড্রোন_হামলা #মধ্যপ্রাচ্য #প্রতিরক্ষা #BreakingNews

