সৌদি প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত
বিস্তারিত:
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি গুরুত্বপূর্ণ রিফুয়েলিং বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও জরুরি মেরামতের প্রয়োজন। হামলায় কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি, তবে সামরিক বিশ্লেষকরা এটিকে অঞ্চলের সংঘাতের বড় ধরনের বিস্তার হিসেবে দেখছেন।
#saudi #সৌদি #ইরানযুদ্ধ

